মাধ্যমিক পাশে ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি রেলে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার জন্য দারুন সুযোগ। সরাসরি ট্রেনিং নিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল। ট্রেনিং চলাকালীন আপনাকে স্টাইপেন অর্থাৎ বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।
বিজ্ঞপ্তি নাম্বার: ECoR/RRC/ Act Appr/2021
আবেদনপত্র প্রকাশের তারিখ: ইতিমধ্যে এখানে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 07.02.2022 তারিখে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 8 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 7 মার্চ 2022 তারিখ পর্যন্ত।
পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- অ্যাপ্রেন্টিস।
যেসব বিষয়ে ট্রেনিং করানো হবে সেগুলি হল: ফিটার, ওয়েল্ডার(GE), ইলেক্ট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশন ও A.C. মেকানিক, ওয়্যারম্যান, কার্পেন্টার, শীট মেটাল ওয়ার্কার, পেইন্টার, মেকানিক MV, টারনার, প্লাম্বার, ম্যাসন, D/MAN (MECH.), D/MAN (Civil)
মোট শূন্যপদ: এখানে মোট 756 টি শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি ডিভিশনে আলাদা আলাদা শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও আপনি যে বিষয়ে চাকরি করবেন তার উপর জ্ঞান থাকতে হবে অথবা আপনাকে আইটিআই পাস করা থাকতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স হতে হবে অবশ্যই 15 থেকে 24 বছরের মধ্যে। আপনি যদি সিডিউল কাস্ট বা সিডিউল ট্রাইব প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত বয়সের 5 বছরের ছাড় পাবেন। আপনি যদি ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সরকারের নিয়ম অনুযায়ী তিন বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন মূল্য: এখানে জেনারেল প্রার্থী ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে। এখানে SC/ST/PWD এবং মহিলা প্রার্থী দের কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি: এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ম্যারিড বেসিস ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা নিচে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখান থেকে সরাসরি আবেদন করতে পারেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE




